চ্যাটজিপিটিতে টেক্কা দিতে মেটার অডিও-ভিডিও তৈরির নতুন এআই মডেল
সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটা নিয়ে নতুন একটি এআই মডেল নিয়ে এসেছে, যেটি ব্যবহারকারীর নির্দেশ (প্রম্পট) অনুযায়ী অডিও ও ভিডিও জেনারেট করতে পারবে। গত (শুক্রবার) মেটা ‘মুভি জেন’ নামের নতুন এই এআই মডেলটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মুভি জেন এআই মডেলের মাধ্যমে প্রম্পট-নির্ভর এআই কন্টেন্ট জেনারেশনে জনপ্রিয় প্রতিষ্ঠান ওপেনএআই (চ্যাটজিপিটি নির্মাতা) ও ইলেভেনল্যাবস-কে চ্যালেঞ্জ জানাল মার্ক জুকারবার্গের মেটা।
ব্যবহারকারী যে ধরণের অডিও ও ভিডিও তৈরি করতে চাইছেন সেটা প্রম্পট আকারে লিখে দিলেই মেটার ‘মুভি জেন’ টুলটি বাস্তবসম্মত অডিও-ভিডিও জেনারেট করে দিবে। মেটা এরই মধ্যে ‘মুভি জেন’ দিয়ে জেনারেট করা বেশ কিছু নমুনা (স্যাম্পল) ভিডিও শেয়ার করেছে।
মেটার শেয়ার করা কয়েকটি ভিডিও’তে প্রাণীদের ছবি ব্যবহার করে দেখানো হয় যে তারা সাঁতার কাটছে ও সার্ফিং করছে। আবার কয়েকটি ভিডিও’তে সত্যিকারের মানুষের ছবি ব্যবহার করে দেখানো হয় তারা ক্যানভাসে ছবি আঁকছে।
ভিডিও’র কনটেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট তৈরিতেও পারদর্শী মুভি জেন- অন্তত এমনটাই দাবী করছে মেটা। এছাড়া ব্যবহারকারী চাইলে এই এআই টুলটি ব্যবহার করে বর্তমান কোনো ভিডিও এডিট করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি







